শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

লন্ডনে ১১ অক্টোবর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন

রিপোটার : / ৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সিলেটের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও প্রবাসীদের মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আগামী ১১ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬।

সংগঠনটির উদ্যোগে রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ, কবিতা ও বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবাণী প্রকাশ করা হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রকাশের সুযোগও রাখা হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এবং সদস্য সচিব ড. মুজিবুর রহমান আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন পাঠিয়ে সম্মেলনকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

আয়োজকরা জানান, সিলেটের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বপরিসরে তুলে ধরা, প্রবাসী সিলেটিদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা এবং কমিউনিটির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই এ আয়োজন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর