শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বলেছিলেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা

রিপোটার : / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর তাকে ঘিরে নানা আলোচনা ও বিতর্কের পাশাপাশি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে তার সাবেক স্ত্রী সামিরার নাম। এরই ধারাবাহিকতায় কয়েক বছর আগে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়েও ব্যাপক আলোচনা হয়।

ছবিতে থাকা নারীকে সামিরা বলে দাবি করা হলেও পরে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দেন সালমান শাহ ও সামিরার ঘনিষ্ঠজন মোস্তাক ওয়াইজ। তার দাবি, ভাইরাল ছবির নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা। ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে ছবিটি তোলা হয়েছিল বলে জানান তিনি।

মোস্তাক ওয়াইজের ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের সময় সালমান শাহ দুষ্টুমি করে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন। পরে ছবিটি নিয়ে ডনের সঙ্গে মজা করতেন সালমান। তবে ডনের সঙ্গে সামিরার একটি আলাদা ছবি তোলা হয়েছিল বলেও দাবি করেন মোস্তাক। তার মতে, ম্যাগাজিন পড়ার সময় সামিরার ছবি তুলছিলেন সালমান শাহ; সে সময় ডন হাত বাড়িয়ে দিলে সামিরার সঙ্গে তার একটি ছবি তোলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ডন ও সামিরার অন্যান্য ছবির বেশিরভাগই সম্পাদিত বা ফটোশপ করা বলে দাবি করেন মোস্তাক ওয়াইজ।

অন্যদিকে, ভাইরাল ছবি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সামিরা বলেছিলেন, তার একটি ছবি দেখিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সালমান শাহর ভক্তরা বিষয়টি না জেনে তাকে ভুল বুঝছেন ও অপবাদ দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

সামিরার ভাষ্য ছিল, ডন তার কাছে ছোট ভাইয়ের মতো ছিলেন এবং প্রতি ঈদে তিনি সামিরার পা ছুঁয়ে সালাম করতেন।

উল্লেখ্য, ১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর তার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর