বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, সরকারি কোষাগারে জমা ৩ লাখাধিক টাকা

রিপোটার : / ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে উত্তোলন করা জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। নিলামে সর্বোচ্চ দরদাতা ৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকায় বালু ক্রয় করেন। নিলাম থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলার ভুনবীর ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশ্যে এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন। তিনি জানান, অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করার পর প্রচলিত আইন ও সরকারি বিধি-বিধান অনুসরণ করে স্বচ্ছ ও উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিলামে মোট ১৬ জন দরদাতা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক দর আহ্বানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা ৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকায় জব্দকৃত বালু ক্রয় করেন।

প্রশাসন জানায়, নিলামের শর্ত অনুযায়ী বিক্রয়কৃত বালু শুধুমাত্র দিনের বেলায় পরিবহন করা যাবে। পাশাপাশি পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আইন, বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অবৈধ বালু উত্তোলন রোধ এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর