শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে দাঁড়াশ সাপ উদ্ধার

রিপোটার : / ৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মসজিদের গাছ থেকে উদ্ধার কৃষি উপকারী দাঁড়াশ সাপ, সচেতনতায় রক্ষা পেল বন্যপ্রাণী

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় মানুষের সচেতনতার কারণে প্রাণে বাঁচল একটি কৃষি উপকারী দাঁড়াশ সাপ। মসজিদ সংলগ্ন একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখা গেলে আতঙ্কিত না হয়ে সেটিকে হত্যা না করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গাছের ওপর সাপটি দেখতে পেয়ে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে নিরাপদ স্থানে অবমুক্ত করার জন্য সাপটিকে নিজেদের তত্ত্বাবধানে নেন।

স্বপন দেব সজল জানান, উদ্ধার হওয়া সাপটি দাঁড়াশ বা র‍্যাট স্নেক নামে পরিচিত একটি নির্বিষ ও কৃষি উপকারী প্রজাতি। এটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ ভুল ধারণার কারণে অনেক সময় এ ধরনের নিরীহ সাপ মানুষ হত্যা করে থাকে।

তিনি বলেন, “স্থানীয় মানুষ সাপটিকে না মেরে আমাদের খবর দিয়েছেন, যা বন্যপ্রাণী সংরক্ষণে একটি ইতিবাচক দৃষ্টান্ত। লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করা উচিত।”

প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষের সচেতন অংশগ্রহণই পারে এমন অসংখ্য নিরীহ বন্যপ্রাণীর জীবন বাঁচাতে শ্রীমঙ্গলের এ ঘটনাটি যেন সেই বার্তাই নতুন করে স্মরণ করিয়ে দিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর