শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬০০ ঘনফুট বালু

ডেস্ক রিপোর্টঃ / ২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে উত্তোলন করে মজুদ রাখা প্রায় ৬০০ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার কালাপুর ইউনিয়নের শেভরন গ্যাস কোম্পানি সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালুর মজুদ শনাক্ত করে তা জব্দ করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি উপস্থিত না থাকায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বালু বিধি মোতাবেক নিষ্পত্তি বা নিলামের লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর