বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

শ্রীমঙ্গলে চা বাগানের দেড় শতাধিক শিশুর মুখে উৎসবের হাসি, নতুন পোশাক দিল অঙ্গীকার

রিপোটার : / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

উৎসবের আনন্দ সবার জন্য। সেই আনন্দের রং ছড়িয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের দেড় শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দিয়েছে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংগঠনটির এ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের নাচঘরে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কল্যাণ দাস।

সংগঠনের সভাপতি মো. খালেদ মোশাররফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছায়ফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা এম এ রহিম নোমানি, সিনিয়র সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য সাংবাদিক সঞ্জয় কুমার দে, কোষাধ্যক্ষ শেখর বৈদ্য কানন এবং চা বাগানের স্টাফ রিতেশ রঞ্জন ব্যানার্জি। এ সময় সংগঠন ও চা বাগানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

শুধু শিশুদের মুখে হাসি ফোটানোই নয়, গুণীজনদের সম্মান জানাতেও উদ্যোগ নেয় সংগঠনটি। একই দিন রাত ৯টায় শ্রীমঙ্গলের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত পৃথক অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আল-আমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সারোয়ার জাহান জুয়েল, সাবেক সভাপতি নুপেশ ঘোষ, দ্বিগ্বিজয় রায় আকাশ ও সুদীপ্ত দেসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, উৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাদের মুখে হাসি ফোটানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ ধরনের উদ্যোগ উৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তোলে। পাশাপাশি শিশুদের পাশে দাঁড়ানো এবং সমাজের গুণীজনদের সম্মান জানানোর মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ চর্চার বার্তাও তুলে ধরে সংগঠনটি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর