মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরে ঢুকে পড়া প্রায় ১৪ ফুট লম্বা বিশাল অজগর সাপ ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। তবে আতঙ্ক নয়, সচেতনতার পরিচয় দিয়ে বন বিভাগকে খবর দেওয়ায় শেষ পর্যন্ত আরো পড়ুন...
মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী। মঙ্গলবার (৩১ মার্চ)
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার কুমড়াকাপন গ্রামে বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে ধরে প্রবাসী আব্দুল হক (৪৮) প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা
মৌলভীবাজারের কমলগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আকাশ আহমদ। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐশী রবিদাস (১৪) নামে এক চা শ্রমিক কন্যার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ‘লাউয়াছড়া ২৬ কিলোমিটার ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬ টায় উপজেলার সবুজ প্রকৃতি আর পাহাড় ঘেরা সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত দৌড়বিদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। বৃহস্পতিবার ভোর ৬ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি পয়েন্ট থেকে ম্যারাথনটি শুরু হয়। ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের মনোরম পরিবেশ দিয়ে দৌড়বিদরা তাদের নির্ধারিত লক্ষ্যপানে এগিয়ে যান। কমলগঞ্জ রানার্স-এর আয়োজনে এবং রাজকান্দি রানার্স-এর সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ম্যারাথনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পেশাদার ও অপেশাদার অসংখ্য দৌড়বিদ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরি ছিল ২৬ কিলোমিটার (মূল ইভেন্ট), ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন কমলগঞ্জ রানার্স গ্রুপের সমন্বয়ক সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান ও ফয়সল আহমেদ। আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন রাজকান্দি রানার্স গ্রুপের সমন্বয়ক সোলেমান হাসান, মো. জাকির হোসেন ও মঞ্জুর হাসান। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে সরিয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতেই এই ম্যারাথনের আয়োজন। স্বাধীনতা দিবসের ভোরে এমন সুস্থ শরীরচর্চামূলক আয়োজন স্থানীয়দের মাঝেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া নামক এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে জুবায়ের আহমেদ (২০) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন